নজরদারিতে আসছে বিদেশী কলিং অ্যাপ সেবা

৭ মার্চ, ২০২০ ১৬:০৫  
নজরদারিতে আসছে বিদেশী অ্যাপের মাধ্যমে কলিং সেবা। আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই বিদেশী ওটিট বা কলিং অ্যাপ সেবামূহ নজরদারিতে আনার বিষয়টি বিবেচনায় নিয়েছে বিটিআরসি। সাইবার ঝুঁকি মোকাবেলায় এই উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন কমিশনের সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের পরিচালক লেঃ কর্ণেল মোহাম্মাদ আজিজুর রহমান সিদ্দিকী। গত বছর ১২ জুন বিটিআরসি’র একটি গণশুনানিতে ইন্টারনেটের মূল্য নির্ধারণের বিষয়ে এক প্রশ্নের উত্তরের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন তিনি। তিনি জানান, দেশিয় ওটিটি/কলিং অ্যাপস পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো বিটিআরসি’র অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে সেবা প্রদান করে থাকে। এক্ষেত্রে অনুমোদনের পূর্বে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার চাহিদা মোতাবেদ ওটিটি পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে থেকে সকল তথ্য প্রদানের অঙ্গীকারনামা নেয়া হয়। কিন্তু বিদেশীদের ক্ষেত্রে সেই সুযোগ না থাকায় ওই অ্যাপগুলো নজরদারীতে আনার বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে।